শিরোনাম

বসুন্ধরায় আ.লীগের গোপন বৈঠক, গ্রেপ্তার অর্ধশত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বসুন্ধরায় আ.লীগের গোপন বৈঠক, গ্রেপ্তার অর্ধশত
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে বসুন্ধরার আবাসিক এলাকার ব্লক-এম-এর ২৮ নম্বর সড়কের একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ১৫ আগস্ট শোক দিবস পালনের প্রস্তুতি নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, তাদের কাছ থেকে ব্যানার ও বিভিন্ন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শুক্রবার (১৪ আগস্ট) তাদের আদালতে হাজির করা হবে।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এসবি/