শিরোনাম

রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫১২

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫১২
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ ও মাদকবিরোধী অভিযানে ৫১২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাই মালামাল। একইসঙ্গে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি বলেন, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৬ জন জন এবং মতিঝিল বিভাগে ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া রমনা ৩৯, লালবাগ ৪০, ওয়ারী ৭০, তেজগাঁও ৪৭, গুলশান ৫৬, উত্তরা ৫৬ এবং গোয়েন্দা বিভাগ ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ৫০ বোতল এস্কাফ সিরাপ ও ৪ গ্রাম হেরোইন, ৫টি মোটরসাইকেল ও ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

/জেএইচ/