শিরোনাম

নারী পুলিশ সার্জেন্টকে ধর্ষণ: গ্রেপ্তার জাহিদ রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নারী পুলিশ সার্জেন্টকে ধর্ষণ: গ্রেপ্তার জাহিদ রিমান্ডে
প্রতীকী ছবি

পুলিশের ট্রাফিক বিভাগের এক নারী কর্মকর্তাকে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী জাহিদকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কমকর্তা লালবাগ থানার এসআই আব্দুর রাজ্জাক খান। এ সময় তিনি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষে আসামিকে রিমান্ডে নিয়ে সাত দিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করেন।

এদিকে আদালতে শুনানিতে আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল করে জামিন চান তার আইনজীবী।

শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে আসামির রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, অর্থ আত্মসাত এবং বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে ভূমি ব্যবসায়ী জাহিদুল ইসলাম ওরফে জাহিদ খানকে আসামি করে গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর লালবাগ থানায় মামলা করেন ভুক্তভোগী নারী পুলিশ কর্মকর্তা।

মামলার এজহারে বলা হয়, গত বছরের ৫ নভেম্বর ‘ম্যাট্রিমনি’ অ্যাপের মাধ্যমে তাদের পরিচয়। এরপর দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা হয়। এরপর থেকে বিভিন্ন সময় আসামি ভুক্তভোগীর লালবাগের বাসায় আসা-যাওয়া করতো। এর মাঝে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করেন জাহিদ। এছাড়া ব্যবসার কথা বলে ১৫ লাখ ৬৯ হাজার টাকা নিয়ে তা ফেরত না দিয়ে আত্মসাৎ করে।

/জেএইচ/