সাড়ে ৩টা পর্যন্ত চলবে আদালত

সাড়ে ৩টা পর্যন্ত চলবে আদালত
সিটিজেন ডেস্ক

সারা দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের আদালত এবং অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট।
রবিবার (৫ এপ্রিল) সুপ্রিম কোর্ট থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সূচি অনুযায়ী রবি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কোর্ট চলবে। অন্যদিকে, আদালত সংশ্লিষ্ট অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এর মধ্যে দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিজ্ঞপ্তি কার্যকর থাকবে।
এতে বলা হয়েছে, সাপ্তাহিক ছুটি আগের মতো শুক্র ও শনিবার থাকছে।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে , বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি নির্ধারণের কারণ উল্লেখ না করা হলেও জ্বালানি সাশ্রয়ে সরকারের গৃহীত সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রধান বিচারপতি এই সিদ্ধান্ত নিয়েছেন।