শিরোনাম

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন
আদালত প্রাঙ্গণে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

হবিগঞ্জের একটি হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিনকে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২২ জুলাই) এ জামিন দেন বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী লুৎফে জাহান।

২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়ার কিছু সময় আগে ২১ অক্টোবর দিনগত রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন।

পোস্ট তিনি লিখেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ও হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়।

/এসবি/