ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীকে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। একই সঙ্গে বৃহস্পতিবার (২৩ জুলাই) দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন কওমি মাদরাসায় তার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে হাটহাজারীর জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদেদোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমির বলেন, ধর্মমন্ত্রী একজন দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হাতে চরমভাবে নির্যাতিত হয়েছেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং দেশ ও জনগণের সেবায় ফিরিয়ে আনেন।
এর আগে দুপুরে হাটহাজারী মাদরাসায় ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দীন ও মাওলানা কবির আহমদ।
একই দিনে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বেশ কিছু ঐতিহ্যবাহী মাদরাসায় ধর্মমন্ত্রীর জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। জামিয়া ওবায়দিয়া নানুপুরে মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, জামিয়া আরাবিয়া জিরিতে মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব এবং ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকামে হেফাজতের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান দোয়া পরিচালনা করেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়ায় মুফতি মোবারক উল্লাহ এবং কুমিল্লার আশরাফুল উলুম মাদরাসায় মুফতি শামসুল ইসলাম জিলানী মোনাজাত পরিচালনা করেন।
অসুস্থ ব্যক্তির সুস্থতার জন্য প্রার্থনা করা ইসলামের অন্যতম গুরুত্বপর্ণ নির্দেশ উল্লেখ করে হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা ও সাধারণ দেশবাসীকে ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য আল্লাহ তাআলার দরবারে আন্তরিকভাবে প্রার্থনা করার বিনীত অনুরোধ জানান।

শনি বা রবিবার পদত্যাগ করবেন রাষ্ট্রপতি