প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ মোদির

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি বলেন, আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত সফরের আমন্ত্রণপত্রটি এসেছে । চিঠিটি আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি।
তিনি বলেন, যুক্তরাজ্যে অবস্থানকালে রাষ্ট্রপতি শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এমন কোনো তথ্য মন্ত্রণালয় বা মিশন পায়নি। তথ্য-প্রমাণ পেলে তা খতিয়ে দেখা হবে।
ভারতে চলমান পরিস্থিতি নিয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এই অঞ্চলের স্থিতিশীলতা চায়, ঢাকা প্রত্যাশা করে ভারতের মতো বৃহত্তর গণতান্ত্রিক দেশে আলোচনার মাধ্যমেই এর সমাধান হবে।

শনি বা রবিবার পদত্যাগ করবেন রাষ্ট্রপতি