এজলাসে বিশৃঙ্খলা: বিএনপিপন্থী আইনজীবী নেতা গ্রেপ্তার

বরিশাল সংবাদদাতা

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতারা। এ সময় বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে ঢুকে এজলাস ভাঙচুর করেন তারা। এ ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকনকে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করেছে মহানগর কোতোয়ালি থানা পুলিশ। আদালতের ভিডিও ফুটেজে আইনজীবী সমিতির সভাপতি লিংকনকে দেখা যায়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজ চেম্বার থেকে তাকে আটক করে আদালতে হাজির করা হলে একই আদালতের বিচারক এস এম শরিয়তুল্লাহ তাকে তাৎক্ষণিক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে পুলিশ আইনজীবী লিংকনকে আদালতের গারদখানায় রাখলে সেখানে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করতে থাকেন। বর্তমানে আদালত চত্বরে বিপুলসংখ্যক সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্য অবস্থান করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ক্ষণে ক্ষণে বাগ্বিতণ্ডা হতে দেখা গেছে আইনজীবীদের।
এ বিষয়ে বিক্ষোভরত বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু বলেন, ‘বিস্ফোরক মামলায় মানুষজনকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে। অথচ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের নিম্ন আদালত থেকেই জামিন দেওয়া হচ্ছে। এই ঘটনায় আইনজীবীরা মঙ্গলবার থেকে আদালত বর্জন করে বিক্ষোভ শুরু করেন। এরই ধারাবাহিকতায় আজ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘অবিলম্বে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণের দাবি জানাই।’
যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের বর্জন কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানুন উল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আইনজীবী নেতাকে আদালত থেকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে।