ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের স্লোগান

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীরা স্লোগান দিয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকায় অবস্থান নিয়ে তাঁরা জাতীয় ও দলীয় পতাকাও উত্তোলন করেন।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের এ কর্মসূচি নিয়ে সন্ধ্যায় ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ২৫ জনের মতো বিভিন্ন বয়সের মানুষ পাশাপাশি দাঁড়িয়ে। সেখানে তাঁরা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’, জয় ভাই কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’, ‘স্বাধীনতা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন। তাঁদের পেছনে জাতীয় পতাকার পাশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পতাকা দেখা যায়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মন্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগ্যান আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিয়েছেন। তবে তারা চার থেকে পাঁচ মিনিটের মধ্যে সেই এলাকা ছেড়ে দিয়েছেন। এর প্রতিবাদে বিএনপি শহরে প্রতিবাদ মিছিল করেছে।’
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে ছিল। ত্রেয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নেতা–কর্মীদের অনেকেই আবার সরব হয়েছেন।