দেশব্যাপী ধর্ষণ-হত্যার বিচার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও সংবাদদাতা

শিশু রামিসা, লামিয়া ও আছিয়াসহ দেশব্যাপী শিশু ধর্ষণ, হত্যার প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করা হয়েছে।
রবিবার (২৪ মে) সকালে জেলা শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশ নেয় সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁও জেলা শাখা, ঠাকুরগাঁওয়ের সম্মিলিত নারী সমাজ, জেলা সিএসও এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরাসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, দেশে দিন দিন নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলছে। এসব ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। শিশু রামিসা হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
তারা আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা নারী ও শিশুদের জন্য নিরাপদ সমাজ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।