টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

টাঙ্গাইল সংবাদদাতা

টাঙ্গাইলের মধুপুরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রক্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে জামালপুরগামী ক্রাউন ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাস রক্তিপাড়া ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। আহত ১৮ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুরুতর আহত সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জনের প্রাণহানি