সিলেট বিমানবন্দর থানার ওসিকে প্রত্যাহার

সিলেট বিমানবন্দর থানার ওসিকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোবাশ্বির আলীকে প্রত্যাহার করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করাসহ বিভিন্ন অভিযোগে তাকে ওসির দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, বুধবার শাহ মোবাশ্বির আলীকে প্রত্যাহার করা হয়।
ওসি মোবাশ্বিরের বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারি সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর কাছে লিখিত অভিযোগ দেন রেজাউল হাসান কয়েস লোদী। রেজাউল হাসান সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন।
রেজাউল হাসান কয়েস লোদীর অভিযোগে বলা হয়, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে ওসি বিভিন্নভাবে বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের হয়রানি করেছেন। এতে নির্বাচনী প্রচারণা ব্যাহত হচ্ছে।
এসএমপি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে নগরের হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ওসি মোবাশ্বির আলীর ভূমিকা নিয়ে সমালোচনা হয়। সাম্প্রতিক এসব অভিযোগ ও সমালোচনার মধ্যেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।