সিলেট সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের

সিলেট সংবাদদাতা

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ৭ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত এলাকায় নারীসহ ৭ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির সদস্যরা তা প্রতিহত করেছেন। এর ফলে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে।
সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক নাজমুল হক বলেন, কালাইরাগ সীমান্তে বাংলাদেশের দিকে ৭ জনকে পুশ ইন চেষ্টা করা হয়েছিলো। আমরা তা প্রতিহত করেছি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।