রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর চারঘাট উপজেলায় বিএনপির এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজ দলের কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী (৬৫) সিপাইপাড়া গ্রামের বাসিন্দা ও ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় অভিযুক্তরা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী। তিনি এবারের জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা মসজিদে বসে একটি ইসলামী জলসা আয়োজন নিয়ে আলোচনা করছিলেন। সেখানে প্রধান অতিথি কে হবেন এ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এক পক্ষ আনোয়ার হোসেন উজ্জ্বলকে এবং অন্য পক্ষ স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করার প্রস্তাব দেন। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে আলোচনা ভেঙে যায়।
পরে রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এরশাদ আলীর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একটি চায়ের দোকানের সামনে বসে থাকা কয়েকজন তাকে দেখতে পেয়ে লাঠি ও পেয়ারা গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাটি নিহতের বাড়ির পাশেই ঘটে। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
এসআই সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্তরা ঘটনার পরপরই পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।