শিরোনাম

রাজশাহী মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারানো শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গতকাল শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ২৫ শিশু।’

হাসপাতাল সূত্র জানায়, এ পর্যন্ত হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট ৩৭৭ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আরো তিন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ফলে বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৪৯ শিশু চিকিৎসাধীন রয়েছে।

/এফআর/