শিরোনাম

বিশ্বকাপে বেলিংহামের নতুন রেকর্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে বেলিংহামের নতুন রেকর্ড
ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম

লিনেকার ও কেইনের রেকর্ড ভেঙে বিশ্বকাপের এক আসরে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের নতুন ইতিহাস গড়লেন জুড বেলিংহাম। ফ্রান্সের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে শেষ মুহূর্তে গোল করে তিনি এ অনন্য কীর্তি নিজের করে নেন। তার এই ইতিহাস গড়ার দিনে রোমাঞ্চকর এক ম্যাচে ফ্রান্সকে ৬–৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড।

শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। গোলবন্যার এ ম্যাচে মোট ১০টি গোল হয়। ম্যাচের দ্বিতীয়ার্ধে যখন ফ্রান্স গোল শোধ করে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করছিল, ঠিক তখনই বদলি হিসেবে মাঠে নামা ২৩ বছর বয়সী মিডফিল্ডার বেলিংহাম ফ্রান্সের জালে বল পাঠিয়ে ইংলিশদের জয় নিশ্চিত করেন।

ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে চলতি বিশ্বকাপে বেলিংহামের গোল ছিল ৬টি। এ ম্যাচের গোলটি দিয়ে টুর্নামেন্টে নিজের সপ্তম গোল পূর্ণ করে তিনি কিংবদন্তি গ্যারি লিনেকার ও হ্যারি কেইনের রেকর্ড ভেঙে দেন। ১৯৮৬ সালের বিশ্বকাপে লিনেকার করেছিলেন ৬ গোল, আর চলতি ২০২৬ বিশ্বকাপে ৬টি গোল করে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন কেইন ও বেলিংহাম।

/এমএকে/