রাজবাড়ীতে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

রাজবাড়ীতে ৫ পরীক্ষার্থী বহিষ্কার
রাজবাড়ী সংবাদদাতা

রাজবাড়ীর কালুখালী উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকালে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও অধ্যক্ষ শিকদার মমতাজ আহম্মেদ।
কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শিকদার মমতাজ আহম্মেদ বলেন, অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় যেন কোনো প্রকার অসদুপায় অবলম্বন করতে না পারে সেই বিষয়ে আমরা সতর্ক রয়েছি।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ।