শেষ হলো দেশম অধ্যায়, শুরুর অপেক্ষায় জিদান

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শেষে হারের গ্লানি নিয়ে ফ্রান্সের কোচের পদ থেকে বিদায় নিলেন দিদিয়ের দেশম। মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে ৪-৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে হেরে দেশমের ১৪ বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। বিদায়ের ঘোষণা তিনি আগেই দিয়েছিলেন, তাই বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিই ছিল ফ্রান্সের ডাগআউটে তার শেষ অ্যাসাইনমেন্ট।
এ হারের মধ্য দিয়ে ফরাসি ফুটবলের অন্যতম সফল এক অধ্যায়ের অবসান হলো। ম্যাচ শেষে বিদায়বেলায় নিজের আবেগ ধরে রাখতে পারেননি ৫৭ বছর বয়সী এ মাস্টারমাইন্ড। প্রিয় শিষ্য ও প্রিয় আঙিনাকে বিদায় জানাতে গিয়ে অশ্রুসিক্ত হন তিনি। বিদায়ী কোচকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে ভুল করেনি ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। এক বিবৃতিতে তারা দেশমকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলে, ২০১২ সাল থেকে তার দূরদর্শী নেতৃত্বে ফ্রান্স বিশ্বমঞ্চে তাদের হারানো গৌরব, মর্যাদা ও কোটি ভক্তের ভালোবাসা ফিরে পেয়েছে। তার অধীনেই দল ২০১৮ সালে বিশ্বকাপ ও ২০২১ সালে নেশনস লিগ জয়ের পাশাপাশি বেশ কিছু বড় টুর্নামেন্টের ফাইনালে খেলে ধারাবাহিকতার এক অনন্য নজির স্থাপন করেছে।
ফরাসি ফুটবলের ডাগআউটে দীর্ঘ পথচলায় ১৮৭টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন দেশম। এর মধ্যে ১২২টিতেই জয় পেয়েছে তার দল। বিপরীতে হেরেছে মাত্র ৩৩টিতে আর ড্র হয়েছে বাকি ৩২টি ম্যাচ। কোচ হিসেবে বিশ্বজয়ের স্বাদ পাওয়ার আগে ১৯৯৮ সালের বিশ্বকাপে অধিনায়ক হিসেবেও ফ্রান্সকে সোনালি ট্রফি জিতিয়েছিলেন এ কিংবদন্তি। দেশমের বিদায়ের পর ফ্রান্সের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির আরেক ফুটবল মহানায়ক জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের সাবেক এ সফল কোচের নাম খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ফরাসি ফুটবল ফেডারেশন।

বিশ্বকাপে বেলিংহামের নতুন রেকর্ড