


রাজশাহীর তানোরে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহীর বাগমারায় প্রতিবন্ধী ভাতার টাকা তুলতে গিয়ে ১২টি সিম কার্ডসহ এলাকাবাসীর হাতে আটক হয়েছেন এক ইউপি সদস্য। বুধবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দপাড়া ইউনিয়নের মাড়িয়া মোড়ে একটি বিকাশের দোকানে এ ঘটনা ঘটে।

একজন পয়সা দিচ্ছে সীমান্তের ওপার থেকে, আরেকজন এখানে বসে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করতে রাসিক প্রশাসক রবিবার (১৮ অক্টোবর) মাদ্রাসা ময়দান পরিদর্শন করেন।

পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে।

ভিসার আবেদন করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে হয়রানি ও জটিলতায় না জড়াতে আবেদনকারীদের পরামর্শ দিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ার’ অভিযোগে একটি বিদ্যালয়ের শিক্ষকদের কার্যালয়ে তালা দিয়েছেন ব্যবস্থাপনা কমিটির সাবেক দাতা সদস্য আজাদ আলী। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান ফটক বাঁশের বেড়া দিয়ে স্কুল মাঠে কলাগাছ লাগিয়েছেন তিনি।

রাজশাহীতে টাকা ভাঙতি না দেওয়াকে কেন্দ্র করে বারিউল ইসলাম (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলার আগে তার দোকানেও ভাঙচুর চালানো হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরের রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় দেশসেরা হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে নারীসহ মাহবুব আলম নামে এক পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে নগরীর নাদের হাজির মোড় এলাকার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

পদ্মা নদীর পানি উজানের ঢলে প্রতিনিয়তই বেড়ে চলছে। এতে ইতোমধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

বাস মালিকদের দ্বন্দ্বকে কেন্দ্র করে রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী হওয়ার আগ্রহ থাকলেও প্রতিটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে।’

কৃষি সচিব মো. সেলিম খান বলেছেন, সার ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।

কৃষকদের ন্যায্যমূল্যে সার দিতে সরকার বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে ডিলারদের সার সরবরাহ করছে। অন্তর্বর্তী সরকারের আমলে কৃষক পর্যায়ে

সংসারের ব্যস্ততা আর সন্তানদের দায়িত্বের মাঝেও নিজের স্বপ্নকে থামতে দেননি রাজশাহী নগরের রাজপাড়া থানার বসিলা এলাকার সাদিয়া বেগম। ছেলের সঙ্গে একই সময়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে এবার তিনি অর্জন করেছেন জিপিএ-৫। অন্যদিকে তার ছেলে পেয়েছে গোল্ডেন জিপিএ-৫।

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে গ্রাম্য চিকিৎসক ও স্থানীয় জামায়াত নেতা ওমর ফারুককে আটক করেছে পুলিশ। তিনি জামায়াতে ইসলামীর বড়গাছি ইউনিয়নের একটি ওয়ার্ডের রোকন।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মানহানিকর পোস্ট’ দেওয়ার অভিযোগে পলাশ চৌধুরী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।