স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

রাজশাহী সংবাদদাতা

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী হওয়ার আগ্রহ থাকলেও প্রতিটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে।’
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়ায় নির্বাচনে দলের একাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করতে চাইতে পারেন। এটি স্বাভাবিক। তবে দলীয়ভাবে সবার সঙ্গে সমন্বয় করে শেষ পর্যন্ত একজন প্রার্থী চূড়ান্ত করা হবে।
তিনি জানান, নির্বাচনে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় গুরুত্বপূর্ণ। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই প্রার্থী নির্ধারণ করা হবে, যেন একাধিক প্রার্থী থাকায় ভোট ভাগাভাগির সুযোগ তৈরি না হয়।
এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতারা। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মিজানুর রহমান মিনু।
রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহমুদা হাবিবা, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। এ ছাড়া জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।