রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ
রাজশাহী সংবাদদাতা

বাস মালিকদের দ্বন্দ্বকে কেন্দ্র করে রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এখন পর্যন্তও পরিস্থিতির উন্নতি হয়নি। ফলে যাত্রীরা বিকল্প গাড়িতে করে চলাচল করছেন।
শুক্রবার (৪ সেপ্টম্বর) সকাল ৬টা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে রাজশাহীর বাস টার্মিনালে এসে যাত্রীদের অলস সময় কাটাতে হচ্ছে। মূলত রাজশাহীর বাসগুলো নাটোর হয়ে ঢাকারসহ বিভিন্ন গন্তব্যে যায়।
শামীম নামের একজন বাস শ্রমিক বলেন, নাটোরের বাস শ্রমিকরা গতকাল বৃহস্পতিবার রাজশাহী-দর্শনা বাসের যাত্রী নামিয়ে তাদের (নাটোরের) গাড়িতে পাঠিয়ে গাড়ি আটকে রেখেছিল। এই ঘটনার জেরে আজ বাস চলাচল বন্ধ রয়েছে।
সুমন নামের এক যাত্রী বলেন, রংপুর যাব, কাউন্টারে এসে বসে আছি। তারা বলছেন সড়কে সমস্যা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে। কিন্তু এক ঘণ্টা পার হয়ে গেল তবুও বাস ছাড়েনি।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, আমি শুনেছি, সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। যেসব বাসগুলো নাটোরের ওপর দিয়ে যায়। সেই বাসগুলো বন্ধ রয়েছে। আমি বাস টার্মিনালে যাচ্ছি। তারপর বিস্তারিত জেনে জানাব।
নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, রাব্বি পরিবহনের একটি বাস কোনো ধরনের অনুমতি ছাড়াই নাটোরে প্রবেশ করলে নাটোরের মালিক-শ্রমিকরা সেটি রাজশাহীতে ফেরত পাঠিয়ে দেন। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। এ ঘটনার জেরে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।