রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৩৪

রাজশাহী সংবাদদাতা

গত ২৪ ঘণ্টায় রাজশাহীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী রেঞ্জের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ ৩ দশমিক ৫০ গ্রাম হেরোইন, ১৩৮ পিস ইয়াবা, ৩০৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ২ কেজি ১৮৫ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় ৭১টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে একটি খুন, একটি যৌতুকের জন্য হত্যা, একটি চুরি, একটি নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য অপরাধে ৬৭টি মামলা রয়েছে। একই সময়ে রেঞ্জজুড়ে ৬টি অপমৃত্যুর ঘটনাও রেকর্ড করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপরাধ দমনে পুলিশ মোট ১৪৫টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে পরোয়ানাভুক্ত ১৩০ জন, সাজাপ্রাপ্ত ২৯ জন, তদন্তাধীন মামলায় ৬৯ জন, প্রতিরোধমূলক ব্যবস্থায় ৬ জন এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে ২৯ জনসহ মোট ২৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ষষ্ঠ স্ত্রীর কাছে ফ্ল্যাটে নারীসহ ধরা পড়লেন ওসি