জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় দেশসেরা সিয়াম

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী সংবাদদাতা
জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় দেশসেরা সিয়াম

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় দেশসেরা হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম। বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত পরীক্ষার ফলাফল অনুযায়ী, এতে প্রথম স্থান অর্জন করেছেন তিনি।

মেধাবী আরিফুল করিম সিয়াম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪১তম ব্যাচ) শিক্ষার্থী।

নিজের অনুভূতি প্রকাশ করে আরিফুল করিম সিয়াম বলেন, আমার যতটুকু সামর্থ্য ছিল, তা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। বাকিটা মহান আল্লাহর দান। অনেকেই হয়তো আমার চেয়েও বেশি যোগ্য ছিলেন, কিন্তু আল্লাহ আমাকে সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা কবুল করেন।

ভবিষ্যতে এ পরীক্ষায় অংশ নিতে আগ্রহীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই দীর্ঘ যাত্রায় যেন কেউ ধৈর্য না হারায়। প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিন সমান সাফল্য আসবে না, কখনও ঘাটতি থাকবে, কখনও ভালো হবে। কিন্তু পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং রেগুলার পরীক্ষার মাধ্যমে নিজেকে একটু একটু করে ঝালিয়ে নেওয়া খুবই জরুরি।

এর আগে, এদিন জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ (সিভিল জজ) নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৫-এ সাময়িকভাবে উত্তীর্ণদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে ২০০ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

/এফআর/