রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টা, এনসিপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টা, এনসিপি নেতা গ্রেপ্তার
পলাশ আলী

রাজশাহীর তানোরে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

গ্রেপ্তার পলাশের বাসা তানোর উপজেলার প্রাণপুর গ্রামের বাসিন্দা। তিনি এনসিপির রাজশাহীর তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন।

মামলার এজহার সূত্রে জানা গেছে, পলাশ একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে একই সংস্থায় কর্মরত এক তরুণীকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা চালান।

তানোর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, পলাশের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, তানোরের ওই কমিটি সম্পর্কে আমি তেমন একটা জানি না। বিষয়টি জানার পর তানোর উপজেলার যারা দায়িত্বশীল আছেন, তাদের জানানো হয়েছে। তারা সঠিক বিষয়টা আমাকে জানাবেন। অভিযোগ সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

/এসবি/