‘আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে এলে ভিজিট হাফ’

পটুয়াখালী সংবাদদাতা

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ব্যতিক্রমী এক ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন পটুয়াখালীর চিকিৎসক মো. হাবিবুর রহমান। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত এই চিকিৎসক ঘোষণা দিয়েছেন তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসা নিতে এলে রোগীদের ভিজিট ফি অর্ধেক নেওয়া হবে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, পুরো বিশ্বকাপ জুড়ে আমার চেম্বারে চলবে বিশেষ অফার। আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে এলে ভিজিট হাফ।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, পটুয়াখালী শহরের কাজীপাড়ায় অবস্থিত গ্রিনভিউ হাসপাতাল। সেখানে আমি বসি।
তার মূল ভিজিট ৬০০ টাকা। ঘোষিত অফার অনুযায়ী, আর্জেন্টিনা জার্সি পরিহিত রোগীদের জন্য ৩০০ টাকা রাখা হবে। ঘোষণাটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে।
এই চিকিৎসক পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
এ বিষয়ে ডা. হাবিবুর রহমান বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপ এলেই ফুটবল নিয়ে মানুষের মধ্যে আলাদা এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সেই আনন্দকে আরও একটু ভিন্নভাবে উদযাপন করার চিন্তা থেকেই এই অফারের ঘোষণা দিয়েছি। বিষয়টি সম্পূর্ণ আনন্দ ও খেলাধুলার প্রতি ভালোবাসা থেকে করা হয়েছে।
তিনি আরও বলেন, এটি মূলত বিশ্বকাপ উপলক্ষে আমার পক্ষ থেকে আর্জেন্টিনা সমর্থকদের জন্য একটি বিশেষ শুভেচ্ছা। এতে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না, আমি মনে করি, এতে ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ ভাগাভাগির একটি উপলক্ষ তৈরি হবে।
ফুটবলপ্রেমী অভি আলম বলেন, আমি আর্জেন্টিনা সমর্থক। ডাক্তারের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আনন্দের খোরাক জুগিয়েছে। বিশ্বকাপের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে হচ্ছে।