শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক ভিডিও ভাইরাল, অফিস সহকারী সাময়িক বরখাস্ত

পটুয়াখালী সংবাদদাতা

পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে জলিলুর রহমান নামে এক অফিস সহকারী কাম গৃহশিক্ষকের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এ সিদ্ধান্ত নেয়।
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জলিলুর রহমান বিদ্যালয়ের অফিস সহকারী হলেও তিনি শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়াতেন। একপর্যায়ে ভুক্তভোগীর শিক্ষার্থীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার তাদের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগেও, অভিযুক্ত জলিলুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ উঠেছিল।
এ বিষয়ে কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম জানান, জলিলুর রহমানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের গুঞ্জন ওঠার সঙ্গে সঙ্গেই গত সোমবার চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হলো।
জানতে চাইলে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গুলিতে লুটিয়ে পড়েন যুবলীগ কর্মী, এরপর কুপিয়ে হত্যা