হাতকড়াসহ আইসিইউতে থাকা আওয়ামী লীগ নেতার মৃত্যু

পটুয়াখালী সংবাদদাতা

হাতকড়াসহ আইসিইউতে চিকিৎসাধীন নিষিদ্ধ ঘোষিত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে মনির খান মারা গেছেন। সম্প্রতি আইসিইউ বেডে হাতকড়া পরা তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ মাঠে মনির খানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাতে তার লাশ নিয়ে পরিবারের সদস্যরা পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুরে গ্রামের বাড়িতে পৌঁছায়। সকালে তাকে এক নজর দেখতে মানুষের ঢল নামে। এ সময় স্বজন, প্রতিবেশী এবং তার সমর্থক ও পরিচিত জনের কান্নায় আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিন সকালে বৃষ্টি উপক্ষো করে জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরাও অংশ নেয়।
মিজানুর রহমান সদর উপজেলার বহালগাছিয়া গ্রামের প্রয়াত আব্দুল খালেক খানের ছেলে। তিনি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সহসভাপতি ছিলেন।