শিরোনাম

নেত্রকোনায় ৩১০০ লিটার ডিজেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

নেত্রকোনা  সংবাদদাতা
নেত্রকোনায় ৩১০০ লিটার ডিজেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
জব্দকৃত ডিজেল। ছবি: সংবাদদাতা

নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে অবৈধভাবে মজুত করা ৩১০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। একই সঙ্গে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে মেসার্স শংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্সে এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ।

জব্দকৃত ডিজেলের আনুমানিক মূল্য ২ লাখ ৯৫ হাজার টাকা। জেলায় জ্বালানি সরবরাহ নিশ্চিতে অবৈধ মজুতদারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত।

/এসআর/