শিরোনাম

নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা

নরসিংদীতে অবৈধভাবে মজুতকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মূলপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ ও অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ।

অভিযান সূত্রে জানা যায়, পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মূলপাড়ায় অবস্থিত একটি সাইজিং মিল থেকে অবৈধভাবে মজুতকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরে মাধবদীর ভগীরতপুরে এম কে সিএনজি ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যে এসব তেল বিক্রি করা হয়। যার মূল্য দাঁড়ায় ৮ লাখ ৪৭ হাজার ৫১০ টাকা। পরে এসব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এছাড়া অপরাধীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসআর/