শিরোনাম

মুন্সীগঞ্জে ৩ বালতি তাজা ককটেল উদ্ধার

মুন্সীগঞ্জ সংবাদদাতা
মুন্সীগঞ্জে ৩ বালতি তাজা ককটেল উদ্ধার
উদ্ধারকৃত ককটেল। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় পরিত্যক্ত মুদি দোকান থেকে ৩ বালতি ভর্তি তাজা ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। প্রাথমিক ধারণা, সেখানে অর্ধশতাধিক ককটেল থাকতে পারে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢালিকান্দি এলাকায় মানিক শিকদারের বাড়িতে অভিযান চালায় সেনাসদস্যরা। তল্লাশিকালে একটি পরিত্যক্ত দোকানে ৩টি লাল প্লাস্টিকের বালতির ভেতরে দেখতে পায় বিপুল পরিমাণ ককটেল। এসময় একই স্থান থেকে মোবাইল টাওয়ারে ব্যবহৃত বেশ কিছু চোরাই ব্যাটারিও উদ্ধার করা হয়।

১৯ বীর-এর সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ বলেন, উদ্ধারকৃত ককটেল ও ব্যাটারিগুলো স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

/এসআর/