শিরোনাম

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৩৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৩৪
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লোগো

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৩৮৩ পিস ইয়াবা, ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১টি ছুরি, ১টি এন্টিকাটার, ৫টি মোবাইল, ২টি হ্যান্ডকাফ, ১টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার, ১টি মাইক্রোবাস ও নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ৩২ জন, ওয়ারী বিভাগে ৪১ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ৮৩ জন, মিরপুর বিভাগে ১৬৩ জন, গুলশান বিভাগে ৫১ জন, উত্তরা বিভাগে ৬০ জন, গোয়েন্দা বিভাগে ৭ জন ও সিটিটিসি বিভাগে ১ জন রয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

/এসবি/