শিরোনাম

বিশ্ববাজারে আবার বাড়লো তেলের দাম

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিশ্ববাজারে আবার বাড়লো তেলের দাম
বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অব্যাহতভাবে বাড়ছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববাজারে ব্র্যান্ড ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১৫ সেন্ট বা ০ দশমিক ২ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৬৭ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২৬ সেন্ট বা ০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯১ দশমিক ৫৬ ডলারে কেনাবেচা হচ্ছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং মার্কিন-ইরান দ্বন্দ্ব নতুন করে দেখা দেওয়ায় ওই অঞ্চল থেকে বিশ্বজুড়ে তেল সরবরাহে ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে মধ্য-জুলাইয়ের পর চলতি সপ্তাহে জ্বালানি তেলের বাজারে সবচেয়ে বড় দরবৃদ্ধির রেকর্ড তৈরি হতে যাচ্ছে।

গত এক সপ্তাহে সার্বিকভাবে ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ১ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৯ দশমিক ৮ শতাংশ বেড়েছে। গত ২০ জুলাই শেষ হওয়া সপ্তাহের পর তেলের বাজারে সাপ্তাহিক দরবৃদ্ধির ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় লাফ।

/এফসি/