আর্জেন্টিনার জার্সিতে আবারও খেলতে পারেন মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গত সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জাতীয় দলের হয়ে দীর্ঘ পথচলার ইতি টানেন ৩৯ বছর বয়সী এ তারকা। ফলে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হারের মধ্য দিয়েই শেষ হয় তার ক্যারিয়ার। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম বলছে, আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ের গল্প এখনো পুরোপুরি শেষ হয়নি। আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে নামতে পারেন তিনি।
আগামী ফিফা আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা তাদের অধিনায়কের জন্য একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজন করতে পারে। যদিও এখনো কিছু চূড়ান্ত হয়নি। মেসি নিজে এতে অংশ নিতে চান কি না সেটা আগে নিশ্চিত করতে হবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ)।
সংবাদমাধ্যমগুলো বলছে, বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এটি নিশ্চিত হলে দেশের মাটিতেই আর্জেন্টিনার সমর্থকেরা ফুটবল জাদুকরকে বিদায় জানানোর সুযোগ পাবেন।
২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলা আগামী ফিফা আন্তর্জাতিক বিরতিতে মেসির বিদায়ী ম্যাচ আয়োজনের কথা ভাবছে এএফএ। এই সময়ে দুই বা তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, চারটি পর্যন্ত ম্যাচ হতে পারে।
যদিও কাদের বিপক্ষে ম্যাচ হবে, তারিখ কিংবা মাঠ, কিছুই এখনো ঠিক হয়নি। তবে আর্জেন্টাইন সাংবাদিকরা বলছেন, সব লক্ষণ বলছে মেসি তার শেষ ম্যাচটি ঘরের মাঠেই খেলবেন।
সম্ভাব্য ভেন্যু হিসেবে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালের কথা বলা হচ্ছে। আর্জেন্টিনা তাদের হোম ম্যাচ এই স্টেডিয়ামেই খেলে থাকে। এছাড়া মেসির নিজের শহর রোসারিওতেও ম্যাচ হতে পারে বলে আলোচনা চলছে। যদিও এর সম্ভাবনা কম।
মেসির আন্তর্জাতিক অবসর ঘোষণার মাত্র কয়েক দিনের মধ্যেই এই সম্ভাবনার কথা সামনে এলো।

মেসির বিদায়: আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে ৩ তরুণ