এই মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড: প্রতিমন্ত্রী নুর

মুন্সীগঞ্জ সংবাদদাতা

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘এই মাসের শেষের দিকে প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। এই কার্ড এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ব্যাংকিং লেনদেনসহ দেশ-বিদেশে বিভিন্ন সরকারি সেবা পাওয়ার সুযোগ থাকবে।’
বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘প্রবাসী কার্ড এটিএম কার্ডের মতো কাজ করবে। এই কার্ডের মাধ্যমে ব্যাংকিং লেনদেন করা যাবে। প্রবাসীরা দেশে ফিরে এলে বিভিন্ন সমস্যা সমাধানে কার্ডটি কাজে লাগবে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন। প্রবাসী কার্ড চালু হলে পর্যায়ক্রমে দেশের সব প্রবাসীকে এর আওতায় আনা হবে। যারা ইতোমধ্যে বিদেশে অবস্থান করছেন, তাদের সংশ্লিষ্ট দেশের বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে কার্ড পৌঁছে দেওয়া হবে।’
দেশে বিদ্যুৎ সংকট প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, ‘কিছুদিন আগে বিদ্যুৎ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিলো, তা নিয়ে বিরোধীদল বিভিন্নভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে সরকারের বিরুদ্ধে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করেছে। রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে সবাইকে বুঝতে হবে, রাষ্ট্র কীভাবে পরিচালিত হয়।’
তিনি বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনে কয়লা ও গ্যাসের প্রয়োজন হয়, যা বিদেশ থেকে ডলারে আমদানি করতে হয়। আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে লুটপাট ও অর্থপাচারের কারণে দেশে বৈদেশিক মুদ্রার সংকট তৈরি হয়েছে। তাই প্রয়োজনীয় পণ্য আমদানির পাশাপাশি জীবন রক্ষাকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ গুরুত্বপূর্ণ পণ্য কেনার বিষয়েও ভারসাম্য রাখতে হচ্ছে।’