এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ মোড়ানো এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বনানী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তার পরনে সিএনজিচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট আর লুঙ্গি ছিল। এ ছাড়া তার মুখ স্কচটেপ দিয়ে মোড়ানো ছিলো। পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিরাপত্তাক্যামেরা রয়েছে। এমন নজরদারির মধ্যেও এখানে কীভাবে ওই ব্যক্তির মরদেহ এল, তা তদন্ত করছে পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আমরা ধারণা করছি, ভিকটিমকে আগে সুবিধাজনক কোনো স্থানে হত্যা করা হয়েছে। পরবর্তীতে সুযোগ বুঝে লাশটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশে ফেলে রেখে অপরাধীরা পালিয়ে যায়। মরদেহের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
তিনি বলেন, নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পুলিশ কাজ করছে।

সংসদের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রাস্তায় পড়ে শিক্ষিকার মৃত্যু