ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকালে সদর উপজেলার ভাটবাউর এলাকায় তাসনুভা ফিলিং স্টেশনের পাশে একটি আম গাছে পতাকা টানানোর সময় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি সদর থানা ওসি মনির হোসেন নিশ্চিত করেছেন।
নিহত ফয়সাল ভাটবাউর এলাকার মুন্নু মিয়ার ছেলে। তিনি তাসনুভা ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ব্রাজিল ফুটবল দলের সমর্থক ফয়সাল একটি আম গাছে ব্রাজিলের পতাকা টানানোর সময় বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ফয়সালের মরদেহ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সদর থানা ওসি মনির হোসেন জানান, ভাটবাউর এলাকায় তাসনুভা ফিলিং স্টেশনের পাশে একটি আম গাছে পতাকা টানানোর সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে।