আলজেরিয়া ম্যাচের আগে দোটানায় আর্জেন্টিনা কোচ স্কালোনি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আগামী বুধবার (১৭ জুন)। বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার মুখোমুখি হবেন লিওনেল মেসিরা। হাতে সময় বেশি নেই, কিন্তু এখনো একটি বিষয় ঠিক করে উঠতে পারেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি– নাম্বার নাইন হিসেবে কাকে খেলাবেন!
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস খবর অনুযায়ী লাওতারো মার্তিনেজই এতদিন নাম্বার নাইন হিসেবে স্কালোনির প্রথম পছন্দ ছিলেন। কিন্তু হুলিয়ান আলভারেজ পায়ের গোড়ালির চোট থেকে সেরে ওঠায় তিনি একটু দ্বিধায় পড়ে গেছেন। আলভারেজের চোটের কারণে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লাওতারোকেই কাজে লাগিয়েছেন স্কালোনি। হন্ডুরাসের বিপক্ষে ভালেও খেলেছেন মার্তিনেজ। একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন।
নাম্বার নাইন হিসেবে স্কালোনি কাকে খেলাবেন, এটা এখনই অবশ্য বলা যাচ্ছে না। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, যদি আলভারেজ ফিটনেস পরীক্ষায় উতরে যান, তাহলে কোচের পছন্দে এগিয়ে থাকবেন তিনিই।
নিজ নিজ ক্লাবের হয়ে দুজনই দারুণ ছন্দে ছিলেন। লা লিগার দল আতলেতিকো মাদ্রিদে খেলা আলভারেজ ৪৯ ম্যাচ খেলে করেছেন ২০ গোল। অন্যদিকে ইন্টার মিলানের জার্সিতে লাওতারোর গোল ৪১ ম্যাচে ২২টি।

‘পয়া’ রেফারি দিয়েই শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন