মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
মানিকগঞ্জ প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদরের মূলজানে ট্রাক ও পিকআপ সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা ওসি মো. মনির হোসেন।
এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন বলে জানা গেছে।
সদর থানা ওসি জানান, দুর্ঘটনার খবর সাথে সাথে পুলিশ সেখানে পাঠানো হয়। দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
নিহতরা হলেন– পিকআপের চালক ঢাকার সাভারের মো. আলমের ছেলে রাসেল মিয়া ও হেলপার সাভারের মো. কাওছারের ছেলে আরাফাত।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, সেলিম মাতবর জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পাটুরিয়াগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হয়। দুর্ঘটনায় আহত পিকআপের দুই শ্রমিককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।