শিরোনাম

ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ প্রতিনিধি
ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত
ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড়

মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাকচাপায় মিজানুর রহমান নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল পৌনে ৬টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের হরিরামপুর-বালিরটেক আঞ্চলিক সড়কের পিপুলিয়া সততা ব্রিকস (ইটভাটা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি ট্রাক দ্রুতগতিতে চলার সময় ঝিটকাগামী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মিজানুর রহমান সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।

নিহত মিজানুর রহমান শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের টেপরা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি গণকল্যাণ ট্রাস্টের দোহার শাখায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার পর ট্রাকচালক ফারুক প্রামানিককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তিনি কুষ্টিয়া জেলার জয়ানগর এলাকার জয়নুল প্রামানিকের ছেলে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসআর/