মানিকগঞ্জে পৃথক ঘটনায় মা-শিশুসহ ৩ জনকে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে পৃথক ঘটনায় মা-শিশুসহ ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে দৌলতপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে নারী ও তার শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। অপরদিকে সদর উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের কাচারীপাড়া এলাকায় নারী ও শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাচারীপাড়ার ব্যবসায়ী সালামের স্ত্রী আমেনা আক্তার ও তার শিশু সন্তান আসলাম। এ ঘটনায় আমেনার দেবর ইউসুফ আলীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে বাড়িতে আসার পর থেকেই বড় ভাই সালামের সঙ্গে ইউসুফ আলীর পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে দা দিয়ে কুপিয়ে ভাবি আমেনা আক্তার ও ভাতিজা আসলামকে হত্যা করা হয়। রাতে দোকান থেকে বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানকে খুঁজতে গেলে সালামের ওপরও হামলা চালানো হয়।গুরুতর আহত অবস্থায় তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে অভিযুক্ত ইউসুফ আলী পলাতক রয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, শনিবার দিবাগত রাত ১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল এলাকায় সজীব নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতায় নিজ বাড়িতে সজীবকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাজাহান জানান, সজিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।