হামে আরও দুই শিশুর মৃত্যু

হামে আরও দুই শিশুর মৃত্যু
কুষ্টিয়া সংবাদদাতা

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। ১৮ ঘণ্টার ব্যবধানে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় হামে আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেল।
শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ইব্রাহিম (৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়। সে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে। হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ওই দিন বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এর আগে একই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আইজা (৫ মাস ২০ দিন) নামের আরেক শিশুর মৃত্যু হয়। আইজা কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার মমিনুর রহমানের মেয়ে। গত চার দিন ধরে সে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে ইব্রাহিমকে হাসপাতালে ভর্তি করা হয়। সে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, গত ৩০ মার্চ আইজাকে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফরান (৮ মাস) নামের আরেক শিশুর মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২০ জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত কুষ্টিয়ায় ৩২০ জনের হাম শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে চার শিশুর মৃত্যু হয়েছে এবং ৫ থেকে ৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক।