শিরোনাম

শিশু রামিসা হত্যার ঘটনার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

খুলনা সংবাদদাতা
শিশু রামিসা হত্যার ঘটনার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ
খুলনা নগরীতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল। ছবি: সংবাদদাতা

শিশু রামিসা হত্যার বিচার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা মহানগর শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর নগরীর নিউ মার্কেট বায়তুন নূর মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ময়লাপোতা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে এবং একের পর এক অপরাধ সংঘটিত হলেও প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে।

বক্তারা আরও বলেন, জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে।

এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারীরা রামিসা হত্যার বিচার এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এসআর