শিরোনাম

বাংলাদেশের মানুষ অন্যায়কে সহ্য করে না: মির্জা ফখরুল

হবিগঞ্জ সংবাদদাতা
বাংলাদেশের মানুষ অন্যায়কে সহ্য করে না: মির্জা ফখরুল
আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ অন্যায়কে সহ্য করে না, বারবার মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। আমরা জুলাই যুদ্ধকে ধারণ করি, জুলাই সংগ্রামকে ধারণ করি, জুলাই অভ্যুত্থানকে ধারণ করি।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের মাধবপুরের ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে তেলিয়াপাড়া চা বাগানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিভিন্ন সময় মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা করা হয়েছে, মুক্তিযুদ্ধ আমাদের গর্ব ও অস্তিত্ব, মুক্তিযুদ্ধ একাত্তরকে সামনে নিয়ে বরাবর এগিয়েছি, এখনো আমরা এগিয়ে যাবো।

বিএনপির মহাসচিব বলেন, সবসময় মনে রাখবেন, কোনো রকম দুর্ঘটনা, খারাপ ঘটনা যেন বিএনপিকে আক্রমণ করতে না পারে। আমাদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদের হুইপ জি কে গউছ, সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ফয়সল, ডা.সাখাওয়াত হাসান জীবন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

/এসআর/