বর এলো হাতিতে, কনে ফিরল ঘোড়ার গাড়িতে

বর এলো হাতিতে, কনে ফিরল ঘোড়ার গাড়িতে
জয়পুরহাট সংবাদাতা
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ২৩: ৩১

হাতির পিঠে চড়ে কনের বাড়িতে বর। ছবি: সিটিজেন জার্নাল
জয়পুরহাট সদর উপজেলায় এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। বর হাতির পিঠে চড়ে কনের বাড়িতে এলেন, আর বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে ফিরলেন সুসজ্জিত ঘোড়ার গাড়িতে। এমন রাজকীয় আয়োজন ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চকমোহন গ্রামের বাসিন্দা ফজলুর রহমানের ছেলে ফারহান ফয়সালের (২৮) এ বিয়ের আয়োজন করা হয়। কনে ফারহানা আক্তার (২৬) পশ্চিম পুরানাপৈল সোনারপাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে।

এদিন ফারহান ফয়সাল নিজের দীর্ঘদিনের শখ পূরণে প্রায় ১০ কিলোমিটার পথ হাতির পিঠে অতিক্রম করে কনের বাড়িতে পৌঁছান। ব্যতিক্রমী এই আয়োজনের খবর ছড়িয়ে পড়লে সড়কের দুই পাশে উৎসুক মানুষ ভিড় জমায়। অনেকে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যার আগে নবদম্পতিকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বরের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এ সময় স্বজনদের উচ্ছ্বাস, হাসি-আনন্দ আর শুভেচ্ছায় দুই পরিবারের পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
নববধূ ফারহানা আক্তার বলেন, ‘বিয়ের দিনটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হয়ে থাকবে। বর হাতিতে এসেছে, আবার ঘোড়ার গাড়িতে করে শ্বশুরবাড়ি ফিরেছি-এ অভিজ্ঞতা সত্যিই অন্যরকম।

বর ফারহান ফয়সাল বলেন, গল্পে-সিনেমায় হাতিতে চড়ে বিয়ে করতে দেখেছি। ছোটবেলা থেকেই এমন আয়োজনে বিয়ে করার ইচ্ছা ছিল। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরে খুব ভালো লাগছে।’
বরের বাবা ফজলুর রহমান বলেন, ‘ছেলের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। এতে প্রায় অর্ধলক্ষ টাকা ব্যয় হলেও পরিবারের সবাই আনন্দ পেয়েছেন।’
এমন আয়োজনে খুশি কনের বাবা দুলাল হোসেনও। তিনি নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য সবার দোয়া কামনা করেন।

/এফআর/