শিরোনাম

সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার জ্বালানি তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক ঢাকা
সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার জ্বালানি তেল জব্দ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় গোদনাইল এলাকায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোর পাশে অভিযান চালানো হয় বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান।

তিনি গণমাধ্যমকে বলেন, গোদনাইলে মেঘনা ডিপোর পাশে অভিযানে ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেলের অবৈধ মজুত পাওয়া যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল মজুতে জড়িত মো. সিফাতকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অপরাধে তাকে ৬ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

এ অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ বর্ডার গার্ড ও পুলিশ সদস্যরা।

/এসআর/