নির্বাচনে কারচুপি হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার: জামায়াতের নায়েবে আমির

কুমিল্লা সংবাদদাতা

জামায়াতের নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘যদি এই নির্বাচনে কারচুপি হয় এবং নির্বাচন গ্রহণযোগ্য না হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। তাই প্রশাসন, নির্বাচন কমিশনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা সেকান্দার আলী মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, কেউ যদি কেন্দ্র দখল করতে আসে তাদের হাত চুরমার করে দেওয়া হবে। কেন্দ্রে গণ্ডগোল করতে এলে হাত চুরমার করে দিতে হবে।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার আমির মু. শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. আবুল কালাম আজাদ বাশার, চৌদ্দগ্রাম উপজেলার আমির মাহফুজুর রহমান প্রমুখ।