থানার অফিসাররা আন্তরিক নন: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ওসি আন্তরিক থাকলেও তার অফিসাররা আন্তরিক নন। থানার সেকেন্ড অফিসার ফুললি করাপ্টেড। টাকা ছাড়া কোনো পা চলে না। এসআই ভবতোষ টাকা ছাড়া একটা পা মুভ করেন না। কাউকে ধরতে যাবেন, তিনি থানা থেকে ফোন দিয়ে বলেন, আমরা আসতেছি। তাইলে তো এখানে একটা ফিলোসোফিং চোর-পুলিশ খেলা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওসিকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনার থানা আপনি চালান না। আপনার থানা চালায় হেলাল। আমি এখানে ফ্যাক্ট বেইজ কথা বলছি। হেলাল আপনার থানায় ঢুকতে পারবে না। আজকের পর থেকে আপনার থানা আপনি চালাবেন।
তিনি আরও বলেন, আমি যত সহজে আপনার কাছে যেতে পারি, একটা ভুক্তভোগী স্বাভাবিকভাবে আপনার কাছে সেই ভাবে যেতে পারে না। পুলিশ তার ভাবমূর্তি উদ্ধারের জন্য চেষ্টা করছে, আমরা সেটাকে এপ্রোসিয়েট করি। পুলিশের কাছে যাওয়ার আগে এক ধরনের পুলিশ আছে। যারা হচ্ছে অচাকরিজীবী পুলিশ। এটা আপনি দেখবেন। আমি গত একটি বছর ব্যক্তিগত জায়গা থেকে দেখেছি। এখানে সাংবাদিকরা আছেন, একজনও অস্বীকার করতে পারবে না যে, এটা হচ্ছে না।
সংসদ সদস্য বলেন, আপনি সিরিয়াস অ্যাকশন নেবেন। থানা দালালমুক্ত করবেন। আপনার কাছে পৌঁছাতে হলে স্বাভাবিক প্রক্রিয়া মেনটেইন করেই যেন পৌঁছাতে পারে। এক্ষেত্রে কোনো দালাল থাকতে পারবে না। আপনার সঙ্গে মানুষের সম্পর্ক হবে একদম ডিরেক্ট সম্পর্ক। যেটা লিগ্যাল, সেই জায়গায় আপনি কো-অপারেট করবেন। যেটা ইলিগেল সেখানে কারো সঙ্গে কো-অপারেট করার দরকার নাই।
ওসিকে অনুরোধ করে হাসনাত বলেন, গত একটা বছর আমি আমার জায়গা থেকে ইনভেস্টিকেট করেছি, সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি, সিভিল সোসাইটির সঙ্গে কথা বলেছি, আপনি এখানে দালালচক্র দিয়ে ঘিরে আছেন। আমরা চাই আপনাকে কো-অপারেট করতে। আমরা চাই একটা ল এন্ড অর্ডার সিচুয়েশন কার্যকর হোক।
সভায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।