শিরোনাম

প্রশ্ন জমা দিতে আগের রাতে লাইনে দাঁড়াতেন মন্ত্রী-এমপিরা: স্পিকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রশ্ন জমা দিতে আগের রাতে লাইনে দাঁড়াতেন মন্ত্রী-এমপিরা: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অতীতে জাতীয় সংসদে প্রশ্ন জমা দেওয়ার জন্য আগের রাতেই বিছানাপত্র নিয়ে অফিসের সামনে অবস্থান করতেন মন্ত্রী ও সংসদ সদস্যরা বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিরোধী দলের সদস্যদের প্রশ্ন করার সুযোগ নিয়ে আলোচনার একপর্যায়ে এ তথ্য জানান তিনি।

স্পিকার বলেন, আমার পরিষ্কার মনে আছে, অতীতে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বিছানাপত্র নিয়ে আগের রাতেই প্রশ্ন জমা দেওয়ার অফিসের সামনে অবস্থান নিতেন। আরও দুই-একজন সদস্য আছেন, যারা আগের রাতে সেখানে শুয়ে থাকতেন। এ ছাড়া অনেক সদস্য তাদের ব্যাক্তিগত সহকারীকে পাঠাতেন।

তিনি বলেন, প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যরা আগে থেকেই এসে নিজেদের অগ্রাধিকার বা সিরিয়াল নিশ্চিত করতেন। দীর্ঘদিনের এই রীতি ও নিয়ম অনুসরণ করে বিরোধী দলের সদস্যদেরও আগেভাগে প্রশ্ন জমা দেওয়ার চেষ্টা করার পরামর্শ দেন তিনি।

একইসঙ্গে বিরোধী দলের প্রশ্ন করার সুযোগের বিষয়টি ভবিষ্যতে যথাযথভাবে বিবেচনা করার আশ্বাস দেন স্পিকার।

/এসবি/