কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী খোরশেদ আলম ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবেও পরিচিত ছিলেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা নারী সমন্বয়ক তারিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহরের কবিতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন।
নিহত খোরশেদ কক্সবাজার সদর উপজেলার ইসুলোর ঘোনা এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে। শহর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক জানান, কোনো পদ-পদবী না থাকলেও তিনি সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে খোরশেদ আলম কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে কয়েকজন তাকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি হামলা চালায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তার বন্ধু ও স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে তার পেট ও পায়ে ছুরিকাঘাতের বেশ কয়েকটি চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় খোরশেদ আলমের সঙ্গে থাকা তারিন নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশের হেফাজতে নেওয়ার আগে তারিন সাংবাদিকদের জানান, সৈকতের কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত তাদের ঘিরে ধরে। তারা খোরশেদের কাছে মূল্যবান জিনিসপত্র দাবি করে। এক পর্যায়ে ‘আরিফ’ নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ তুলে তাকে ছুরিকাঘাত করা হয়।
ওসি ছমিউদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। প্রত্যক্ষদর্শী ও তার ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের সঙ্গে থাকা এক নারীকে পুলিশ হেফাজতে নিয়েছে।