শিরোনাম

বন্ধ জুট মিল চালু করতে কাজ করছে সরকার

নরসিংদী প্রতিনিধি
বন্ধ জুট মিল চালু করতে কাজ করছে সরকার
নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুট মিল পরিদর্শন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম-সহ অন্যরা। ছবি: সিটিজেন জার্নাল

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার। সরকারি-বেসরকারি যে কোনো ব্যবস্থাপনায় জুট মিলগুলোর চালু করা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বন্ধ থাকা নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুট মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পাট প্রতিমন্ত্রী আরও বলেন, নরসিংদীর দুইটিসহ সারাদেশেই বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এসব কারখানায় দেশি-বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করা হচ্ছে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। বিগত সরকারের সময়ে মিল বন্ধ হয়ে যাওয়ায় বেশ কিছু মানুষ কর্মশূন্য হয়ে পরেছে।

এসময় উপস্থিত ছিলেন বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার কবির উদ্দিন সিকদার, মুখ্য পরিচালন কর্মকর্তা মামুনুর রশিদ, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমদেসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা।

কো-অপারেটিভ জুট মিল ছাড়াও পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত বাংলাদেশ জুট মিল এবং প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

/এসআর/